বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আবারও শীর্ষ ধনী ইলন মাস্ক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
আবারও শীর্ষ ধনী ইলন মাস্ক


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে ধনীদের তালিকায় এক নম্বর স্থান পুনর্দখল করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ ১৯২ কোটি মার্কিন ডলার।

র‍্যাংকিং অনুযায়ী, টেসলা, স্পেসএক্স এবং টুইটারের মালিক চলতি বছরে ৫৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সম্পদ বেড়েছে। বিলিয়নার র‍্যাংকিংয়ে ১৮৭ কোটি মার্কিন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্সের বিলাসীপণ্য ব্যবসায়ী বার্নার্ড আরনল্ট। গত কয়েক মাস ধরে এই দুই ব্যবসায়ী একে অন্যকে টক্কর দিচ্ছেন।

চলতি বছরে ইলন মাস্কের সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে টেসলার শেয়ার দর। সদ্য সমাপ্ত মে মাসে টেসলার শেয়ার দর বেড়েছে ২৪ শতাংশ। গত ১২ মাসে একই শেয়ারের দাম বেড়েছে ৬৫.৬ শতাংশ।

এর আগেও বিশ্বের এক নম্বর ধনীর খেতাব ছিল ইলন মাস্কের। তবে গত বছরের ডিসেম্বরে তিনি আরনল্টের কাছে এই অবস্থান হারান। গত ডিসেম্বর থেকে আরনল্টের কোম্পানি এলভিএমএইচ-এর পণ্যের চাহিদা ব্যাপক বেড়ে যায়। তবে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে মন্দা আশঙ্কায় এলভিএমএইচ-এর শেয়ার দর কমছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত এলভিএমএইচ-এর শেয়ার দর কমেছে ১০ শতাংশ। মে মাসের মাঝামাঝিতে এক দিনে আরনল্টের সম্পদ কমে ১০ কোটি মার্কিন ডলার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর