বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মিশর সীমান্তে ৩ ইসরাইলি সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
মিশর সীমান্তে ৩ ইসরাইলি সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

মিশরীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার গুলিতে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। সীমান্তে  গুলিবিনিময়ের সময় প্রাণ হারায় ওই তিন ইসরাইলি সেনা। এ ঘটনার যৌথ তদন্তের কথা জানিয়েছে দুই দেশের সামরিক বাহিনী।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি মাদক চোরাচালান বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে সীমান্তের একটি দূরবর্তী স্থানে টহলরত এক নারী ও এক পুরুষ ইসরায়েলি সেনা নিহত হন।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রেডিওর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তিনি ঘটনাস্থলে গিয়ে দুই মরদেহ দেখতে পান। তাদের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর একটি অনুসন্ধান দল সন্দেহজনক বন্দুকধারীকে ঘিরে ফেলে। এসময় বন্দুকধারী গুলি চালায়। গুলিবিনিময়ে আরও এক ইসরাইলি সেনা নিহত হয়। ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী।

মিশরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বন্দুকধারী মিশরীয় নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা। তিনি মাদকবিরোধী অভিযান চালাতে সীমান্ত ছিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর