বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সৌদি আরবে ইরানের দূতাবাস চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১২ সময় দেখুন
সৌদি আরবে ইরানের দূতাবাস চালু


আন্তর্জাতিক ডেস্ক

সাত বছর পর সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের দূতাবাস আবার চালু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার ইরান দূতাবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত রাষ্ট্রদূত আলরেজি এনায়েতসহ দুই দেশের উচ্চপদস্থ কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বিগদেলি বলেন, ‘আমরা আজকের দিনটিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন বলে মনে করি। দুই দেশের সহযোগিতার সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করছে।’

ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় ইরানের জাতীয় সংগীত বাজছে।

গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় সম্পর্কে জোড়া লাগাতে সম্মত হয়ে এক চুক্তি সই করে ইরান ও সৌদি আরব। এর পর ৬ এপ্রিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠক করেন। ২০১৬ সালের পর সরকারি পর্যায়ে এটিই ছিল প্রথম বৈঠক।

সৌদি আরবে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে, ইরানের সংখ্যাগরিষ্ঠ শিয়ারা। আঞ্চলিক বিভিন্ন রাজনৈতিক মতভেদ ও দ্বন্দ্বের একটি বড় কারণ এই আদর্শগত অমিল। ২০১৬ সালে এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। সেসময় তেহরানে অবস্থিত সৌদির কনস্যুলেট অফিসে হামলা চালায় প্রতিবাদকারীরা। এ ঘটনার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর