বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

এথেন্সের উপকন্ঠে দাবানল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮৩ সময় দেখুন
এথেন্সের উপকন্ঠে দাবানল


আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়েছেন। বিভিন্ন রিসোর্ট, মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে আগুনের তাপ দূরবর্তী এলাকায়ও জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।

দাবানলের এলাকায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছে। সেনাবাহিনী, পুলিশের বিশেষ বাহিনী ও স্বেচ্ছাসেবক উদ্ধারকারীরা স্থানীয়দের বাড়িঘর থেকে উদ্ধার করছেন।

রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লাগোনিসির কাছে বিমান ও হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হয়। এতে দাবানল কিছুটা কমে আসে। অন্যদিকে, এথেন্স থেকে ৯০ কিলোমিটার পশ্চিমে লউট্রাকি শহরের একটি রিসোর্টের কাছে জঙ্গলে দাবানল ছড়িয়েছে। সেখানে শিশুদের গ্রীষ্মকালীন একটি ক্যাম্প ও বয়স্কদের পুনর্বাসন কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে।

এথেন্সের উপকন্ঠে দাবানল

গ্রিসের দমকল বাহিনীর মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস বলেন, শক্তিশালী ও পরিবর্তনশীল বাতাস এবং পাহাড়ি অঞ্চলের কারণে আগুন নেভানো অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আমাদের কার্যক্রমও সে অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে। আমরা একাধিক জায়গা থেকে মানুষজনদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। উদ্ধারকারীরা উপকূলরেখা বরাবর রিসোর্ট, স্কুল ও হোটেলে ঘরছাড়া মানুষদের আশ্রয় দিচ্ছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom