বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রিমিয়ায় ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
ক্রিমিয়ায় ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত


আন্তর্জাতিক ডেস্ক

ক্রিমিয়া উপদ্বীপে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক কাউন্টারমেজার সিস্টেম দিয়ে ক্রিমিয়ার আকাশ থেকে ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে সোমবার (১৭ জুলাই) ক্রুজ ড্রোন দিয়ে হামলা চালিয়ে ক্রিমিয়া সেতুর একাংশ ভেঙে দেয় ইউক্রেন। এতে সেতুর উপর দিয়ে যান চলাচল ব্যহত হয়।

এদিকে কৃষ্ণ সাগরে নির্বিঘ্নে শস্যবাহী জাহাজ চলাচলের জন্য তুরস্কের মধ্যস্থতায় করা একটি চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। সোমবার চুক্তির শেষ দিন ছিল। সেদিন চুক্তির মেয়াদ আর বাড়ায়নি মস্কো। পরদিন মঙ্গলবার কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দর ওদেসায় মিসাইল হামলা চালায় রাশিয়া। এতে ওদেসা বন্দরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং বিস্ফোরণের ফলে সমুদ্র থেকে আসা ঢেউয়ে বন্দরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর