বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নিজেকে নাইজারের নেতা ঘোষণা করলেন সেনাপ্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
নিজেকে নাইজারের নেতা ঘোষণা করলেন সেনাপ্রধান


আন্তর্জাতিক ডেস্ক

নাইজারের জেনারেল আবদুরাহামানে তচিয়ানি নিজেকে দেশের নতুন নেতা হিসাবে ঘোষণা করেছেন। সামরিক বাহিনী বলেছে, রক্তপাতহীন অভ্যুত্থানে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) জেনারেল আবদুরাহমানে নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে নিজেকে দেশটির নতুন নেতা হিসেবে ঘোষণা দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এক বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট গার্ড প্রধানকে দেশের সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিলের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

নিজেকে নাইজারের নেতা ঘোষণা করলেন সেনাপ্রধান

এর আগে বুধবার নাইজারের প্রেসিডেন্টকে আটক করে তার গার্ডরা। এদিন পশ্চিমা সমর্থিত রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনীর সদস্যরা। পরে সামরিক বাহিনী ক্যুতে সমর্থন দেয়।

এখন পর্যন্ত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম আটক আছেন এবং তার সুস্থ আছেন বলে জানিয়েছে বিবিসি।

আফ্রিকায় সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক উগ্রপন্থীদের বিরুদ্ধে পশ্চিমাদের অন্যতম মিত্র মোহাম্মদ বাজুম। ক্যুর শুরুতেই তাকে সমর্থন জানিয়ে বিবৃতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন। এছাড়া ইউরোপীয়ান ইউনিয়ন এবং জাতিসংঘও নাইজারের প্রেসিডেন্ট হিসেবে বাজুমের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপ নাইজারে সামরিক অভ্যুত্থানকে সমর্থন দিয়েছে। তারা এই সামরিক অভ্যুত্থানে সহায়তা করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ৬২ বছর বয়সী জেনারেল তচিয়ানি ২০১১ সাল থেকে নাইজারের প্রেসিডেন্ট গার্ডের দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে প্রাক্তন রাষ্ট্রপতি মহামাদু ইসুফো তাকে সেনাপ্রধান পদে উন্নীত করেছিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর