বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড, গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড, গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান দ্বিতীয়বারের মতো গ্রেফতার হয়েছেন। শনিবার (৫ আগস্ট) লাহোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালত ইমরান খানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড আদেশের পরপর তাকে গ্রেফতার করা হয়।

পিটিআই-এর পাঞ্জাব চ্যাপ্টার এক টুইটে জানিয়েছে, গ্রেফতারের পর ইমরান খানকে কোট লাখপত জেলে স্থানান্তরিত করা হচ্ছে।

তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের আইন অনুযায়ী আগামী পাঁচ বছর নির্বাচনে লড়তে পারবেন না।

২০১৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ থেকে উপহার পাওয়া ঘড়ি রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে ২০ লাখ ডলারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে। প্রধানমন্ত্রী থাকাকালে ঘড়িটি সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান তাকে উপহার দিয়েছিলেন। এছাড়া ইমরান খান শাসন ক্ষমতায় থাকার সময় আরও অন্যান্য রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

ওই মামলায় শনিবার বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় রায় ইমরান খানের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।

এর আগে, গত ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। এরপর ১২ মে তাকে জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর