বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর আনোয়ারুল হক কাকার। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) শনিবার (১২ আগস্ট) এ ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ আজ এক বৈঠকে কাকারের নামের বিষয়ে একমত হন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করা হয়।

পাকিস্তান পিএমওর জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াজ কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি পরামর্শ পাঠিয়েছেন।

এর কিছুক্ষণ পরে, প্রেসিডেন্ট পাকিস্তান সংবিধানের ২২৪-১এ অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রীর পরামর্শে সম্মতি দেন।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিরোধীদলীয় নেতা রিয়াজ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন একটি ছোট প্রদেশ থেকে।

তিনি বলেন, মূল উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশের এবং বিতর্কহীন একজন ব্যক্তিত্বকে। ছোট প্রদেশের বঞ্চনার বোধ দূর করাও ছিল এমন সিদ্ধান্তের লক্ষ্য।

এর আগে পার্লামেন্টের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগে ৯ আগস্ট রাতে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, মেয়াদ মেয়াদ শেষ হওয়ার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর