আন্তর্জাতিক ডেস্ক
চীনের রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রান্ডে যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্ব ঘোষণা করেছে। ঋণে জর্জরিত কোম্পানিটি রক্ষা পাওয়ার জন্য মার্কিন আদালতে আবেদন করেছে। চীনে রিয়েল এস্টেট ব্যবসায় মন্দার প্রভাব পড়ছে বহির্বিশ্বে চীনা কোম্পানির ব্যবসায়।
ঋণদাতাদের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এই কোম্পানিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার স্থাবর-অস্থাবর সম্পদ রক্ষা করার অনুমতি দিতে পারে। গত বৃহস্পতিবার অনুমতি চেয়ে আদালতে আবেদন করে এভারগ্রান্ডে।
এর আগে ২০২১ সালেই এভারগ্রান্ডে ঋণখেলাপি হয়েছিল। এভারগ্রান্ডে খেলাপি হওয়ায় আর্থিক বাজারে আশঙ্কা ছড়িয়ে পড়ে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের রিয়েল এস্টেট ব্যবসায় টানা মন্দা যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশটির সার্বিক অর্থনীতিতে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২৮০টিরও বেশি চীনা শহরে ১,৩০০টিরও বেশি নির্মাণ প্রকল্প রয়েছে এভারগ্রান্ডের।
সারাবাংলা/আইই