আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন যুদ্ধের হেডকোয়ার্টর পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৯ আগস্ট) ক্রেমলিন জানিয়েছে, হেড অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভসহ শীর্ষ সামরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুতিন।
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার সদর দফতরে একটি অঘোষিত সফরের সময় জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং অন্যান্য উচ্চ-পদস্থ সামরিক কমান্ডারদের সঙ্গে দেখা করেছেন।
রুশ রাষ্ট্রীয় মিডিয়া বিরল সফরের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, জেনারেল স্টাফ প্রধান রুদ্ধদ্বার বৈঠকের আগে সদর দফতরে পুতিনকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে ঠিক কবে বৈঠক হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
গত সপ্তাহে পুতিন রাশিয়ান নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেন। সোমবার মস্কোর বাইরে আর্মি-২০২৩ এক্সপোতে ভাষণ দেন তিনি।
সারাবাংলা/আইই