বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাতীয় পার্কে ঘুরতে পারবেন না আফগান নারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
জাতীয় পার্কে ঘুরতে পারবেন না আফগান নারীরা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আফগানিস্তানের কেন্দ্রীয় প্রদেশ বামিয়ানের জনপ্রিয় ‘বন্দ-ই-আমির’ জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক আফগান এমপি মরিয়ম সোলাইমানখিল তালেবানের এমন নিষেধাজ্ঞার বিষয়ে সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) এ তার লেখা একটি কবিতা শেয়ার করেছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ফিরে আসব, আমি নিশ্চিত।’

নারী সমতা দিবসেই নারীদের পার্কে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ পদক্ষেপ ‘আফগানিস্তানের নারীদের জন্য পুরোপুরি অসম্মানজনক।’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) কর্মকর্তা ফেরেশতা আব্বাসি।

জাতীয় পার্কে ঘুরতে পারবেন না আফগান নারীরা

বামিয়ান শিয়া উলেমা কাউন্সিলের প্রধান নসরুল্লাহ ওয়ায়েজি বলেন, হিজাব না পরা এবং পরলেও দায়সারাভাবে পরার অভিযোগ পাওয়া গেছে। তবে তারা বামিয়ানের বাসিন্দা নন। তারা এখানে অন্য এলাকা থেকে এসেছেন।

‘বন্দ-ই-আমির’ পার্ক আফগানিস্তানের অন্যতম পর্যটনকেন্দ্র। ২০০৯ সালে পার্কটি আফগানিস্তানের প্রথম জাতীয় পার্কের মর্যাদা পায়। অনেকেই পরিবার নিয়ে পার্কটিতে বেড়াতে যান। নারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এখন তারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন।

যদিও আফগানিস্তানে নারীদের ওপর এ ধরনের বিধিনিষেধ নতুন কিছু নয়। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। এরপরই থেকেই দেশটিতে একের পর এক নির্দেশনা জারি করা হয়। এরপর নারীদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংস্থা এবং সরকারি চাকরি থেকেও নারীদের সরিয়ে দেওয়া হয়। এর আগে, চলতি বছরের জুলাইতে দেশটিতে বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছেন তারা। এবার দেওয়া হলো এই নির্দেশনা।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর