বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ রেলকর্মী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
ইতালিতে ট্রেনের ধাক্কায় ৫ রেলকর্মী নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ইতালিতে ওয়াগনবাহী ট্রেনের ধাক্কায় পাঁচজন রেলকর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ট্রেনের লাইন রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইতালির সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবর দ্য গার্ডিয়ান।

পুলিশ জানায়, মিলান থেকে তুরিন যাওয়ার লাইনে দিকে যাচ্ছি ট্রেনটি ওয়াগন পরিবহন করছিল। এটি কোনো বাণিজ্যিক ট্রেন ছিল না। ট্রেনটি ১৬০ কিলোমিটার বেগে ছুটছিল। মধ্যরাতে ব্র্যান্ডিজোর কাছে পৌঁছালে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ করা দলটিকে আঘাত করে ট্রেনটি।

এ সময় দুইজন রেলকর্মী পালাতে সক্ষম হয়েছেন, এর মধ্যে ফোরম্যানও রয়েছেন। তারা দুর্ঘটনাস্থলের কাছেই ছিল। তবে এ ঘটনায় ট্রেন চালকের কোনো ক্ষতি হয়নি।

ইতালির রেল নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএফআই এক বিবৃতিতে পাঁচটি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানায় সংস্থাটি।

ব্র্যান্ডিজো শহরের মেয়র পাওলো বোডোনি সংবাদ সংস্থা এজিআই’কে বলেন, একজন রেলকর্মী তার কাজের ‘৩০০ মিটার এলাকা জুড়ে মানুষের দেহাবশেষ’ ছড়িয়ে থাকাসহ ভয়ানক দৃশ্য বর্ণনা করেছেন। এটি অনেক বড় দুর্ঘটনা। এ ঘটনায় তদন্ত চলছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর