বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

থাকসিন সিনাওয়াত্রার ৭ বছরের দণ্ড মওকুফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
থাকসিন সিনাওয়াত্রার ৭ বছরের দণ্ড মওকুফ


আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ড কমিয়ে রাজকীয় ফরমান জারি করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজা মহা ভাজিরালোঙকোর্ন থাকসিনের আট বছরের সাজার সাত বছর মওকুফ করেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা ১৫ বছরের বেশি সময় স্ব-আরোপিত নির্বাসন থেকে গত ২২ আগস্ট থাইল্যান্ড ফেরেন। দেশে ফেরার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

রাজকীয় গেজেটে প্রকাশিত একটি নথিতে বলা হয়েছে, দেশের সবচেয়ে বিখ্যাত রাজনীতিবিদ তার অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বয়স্ক এবং অসুস্থ।

রাজকীয় গেজেটে বলা হয়, থাকসিন প্রধানমন্ত্রী হিসেবে দেশ ও জনগণের সেবা করেছেন এবং রাজতন্ত্রের প্রতি অনুগত ছিলেন। তিনি বিচারিক প্রক্রিয়াকে সম্মান করেছেন। তার সাজা শেষ হওয়ার পর থাকসিন তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে থাইল্যান্ড এবং এর জনগণের সেবা করতে সক্ষম হবেন।

এর আগে, ২০০১ সালে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে ক্ষমতায় আসেন থাকসিন সিনাওয়াত্রা। এর পাঁচ বছর পর ব্যাপক বিজয় নিয়ে আবারও ক্ষমতায় আসেন তিনি। ২০০৬ সালের সেপ্টেম্বরে থাকসিন যখন নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।

দেশটির মুসলিম অধ্যুষিত দক্ষিণ প্রদেশে সংঘাত চলাকালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হন থাকসিন। এছাড়া তার শাসনকালে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নামক এক অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়, যার কারণে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। এরপর ২০০৮ সাল থেকে স্বেচ্ছায় নির্বাসিত ছিলেন তিনি। নির্বাসনকালে তার বেশির ভাগ সময় কাটে দুবাইতে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর