বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মরক্কোতে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, এ পর্যন্ত এক হাজার ৩৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ২০০’র বেশি মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। উদ্ধার তৎপরতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১১ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি মধ্য মরক্কোতে আঘাত হানে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাখেস শহর। এই শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, মারাখেস শহরের ৭১ কিলোমিটার (৪৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে অ্যাটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড।

ভূমিকম্পটি মরক্কোর অন্যান্য শহর, যেমন রাবাত, কাসাব্লাঙ্কা এবং মারাখেসের দক্ষিণে বেশ কয়েকটি এলাকায়ও অনুভূত হয়। মরক্কোর প্রতিবেশী আলজেরিয়ার সাতটি রাজ্যের বাসিন্দারাও ভূমিকম্প অনুভব করেছেন। এই সাত রাজ্য হলো তিনদাউফ, বেনি অ্যাবেস, তিমিমুন, বেচার, নামা, টেলেমসেন এবং সিদি বেল অ্যাবেস। তবে মরক্কোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোতে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ফ্রান্স, আলজেরিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশ জরুরি উদ্ধার তৎপরতায় সহায়তা দিতে দল পাঠানোর ঘোষণা দিয়েছে।

সারাবাংলা/আইই/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর