বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সুদানের খোলাবাজারে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৪০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
সুদানের খোলাবাজারে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৪০


আন্তর্জাতিক ডেস্ক

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে একটি খোলাবাজারে সেনাবাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা এ তথ্য দিয়েছেন। তারা বলেছেন, সুদানে নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) যুদ্ধের সময় এ হতাহতের ঘটনা ঘটে।

রোববার (১০ সেপ্টেম্বর) খার্তুমের মায়ো এলাকায় ওই ড্রোন হামলায় আরও ৭০ জন আহত হয়েছেন। তাদেরকে বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টে দেখা গেছে, হাসপাতালের সামনে অনেক মরদেহ সাদা চাদরে মুড়িয়ে সারি করে রাখা হয়েছে।

খার্তুম থেকে আল-জাজিরার প্রতিনিধি হিবা মরগান জানিয়েছেন, ভয়াবহ এ ড্রোন হামলাটি সুদানের সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়েছিল। তিনি বলেন, নিহতরা সবাই বেসামরিক কিনা তা স্পষ্ট নয়, তবে যারা আহত হয়েছেন, তাদের জন্য চিকিৎসা সহায়তার একান্ত প্রয়োজন।

দুই বাহিনীর চলমান সংঘর্ষে অন্তত চার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, দেশটিতে মধ্য এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ৭০ লাখের বেশি মানুষ নতুন করে বাস্তচ্যুত হয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর