বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লিবিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ সময় দেখুন
লিবিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। ভারী বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর আলজাজিরা।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) লিবিয়ার সেক্রেটারি জেনারেল মারি এল-ড্রেস বলেন, ভূমধ্যসাগরীয় শহরে আরও ১০ হাজার ১০০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এর আগে দেরনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৫০০ বলে জানিয়েছিল। এই ঝড়টি দেশের অন্য এলাকায় প্রায় ১৭০ জন মারা গেছেন।

দেরনার মেয়র আবদেল-মোনেইম আল-গাইথি বলেছেন, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এর আগে, গত রোববার (১০ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড় ড্যানিয়েল’র আঘাতে দেশটির উপকূলীয় অঞ্চলগুলো ধ্বংস্তুপে পরিণত হয়েছে। দুটি বাঁধ এবং চারটি সেতু ভেঙে যাওয়ায় ডেরনার বেশিরভাগ অংশ পানিতে ডুবে যায়। সেখানে প্রায় ১ লাখ মানুষ বসবাস করেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড লিবিয়া, ১ হাজার মরদেহ উদ্ধার

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর