বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই নিরাপত্তা আলোচনার জন্য রাশিয়া সফর করছেন। ইউক্রেন যুদ্ধের জন্য অব্যাহত সমর্থন চাইছে মস্কো। এসময় নিরাপত্তা আলোচনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর তাৎপর্যপূর্ণ।

মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেইজিংয়ের বিরুদ্ধে যুদ্ধের সময় পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন করার অভিযোগ রয়েছে। যদিও বরাবরই তা অস্বীকার করে দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে সংঘর্ষ ত্যাগের আহ্বান জানিয়ে আসছে বেইজিং।

রুশ মিডিয়া বলেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর পুতিনের জন্য শিগগিরই বেইজিংয়ে একটি যুগান্তকারী সফরের জন্য ভিত্তি তৈরি করবে।

এই মাসের শুরুর দিকে পুতিন বলেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন বলে আশা করছেন।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর থেকে তিনি বিদেশ ভ্রমণ করেননি। পুতিন সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে বেলারুশ এবং কিরগিজস্তান সফর করেছিলেন। ওই দুই সফরই ছিল তার সর্বশেষ বিদেশ সফর।

মস্কো যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে দুই দিনের বৈঠক করে চীনের পররাষ্ট্রমন্ত্রী। মাল্টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের পরপর রাশিয়ায় দুই দিনের সফরে গেলেন ওয়েং ই।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর