বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রিমিয়ায় রুশ সামরিক দফতরে ইউক্রেনের মিসাইল হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
ক্রিমিয়ায় রুশ সামরিক দফতরে ইউক্রেনের মিসাইল হামলা


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের সদর দফতরে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই মিসাইল হামলার ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক শাখার যোগাযোগ বিভাগ টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় ১২টায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি সফল হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের শহর সেভাস্তোপলে অবস্থিত সদর দফতরটিতে ইউক্রেনের একাধিক মিসাইল আঘাত হানে। এর মধ্যে পাঁচটি মিসাইল আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে।  মিসাইল হামলার পর একজন সামরিক সদস্য নিখোঁজ রয়েছেন।

রুশ কর্মকর্তারা বলছেন, ক্রিমিয়ার ওপর দিয়ে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে ইউক্রেন।

ক্রিমিয়ার মস্কোর নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে বলেন, ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রুজ মিসাইলগুলো গুলি করে ধ্বংস করেছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় তা উল্লেখ করেননি তিনি।

সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, ইউক্রেনের মিসাইল কোনো বেসামরিক অবকাঠামোতে আঘাত হানেনি। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর