বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আবারও রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে ওয়াগনার বাহিনী: ইউক্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
আবারও রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে ওয়াগনার বাহিনী: ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনারের সেনারা আবারও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তারা দেশটির পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে ফিরেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর সিএনএন।

গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) ইউক্রেনের পূর্বাঞ্চলের সৈন্যদের ডেপুটি কমান্ডার (কমিউনিকেশন) সেরহি চেরেভাতি বলেছন, সাবেক ওয়াগনার যেসব যোদ্ধারা ইউক্রেনে ফিরে গিয়েছিলেন তারা এখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা এর অধিভুক্ত কাঠামোর হয়ে কাজ করছে। তারা কোনো ইউনিট হিসাবে নয়, ব্যক্তি হিসাবে যোগদান করেছে।

চেরেভাতি সিএনএনকে বলেছেন, ‘ বর্তমানে তাদের মধ্যে শতাধিক আমাদের পূর্ব ফ্রন্টের বিভিন্ন এলাকায় রয়েছেন।’

পূর্ব ইউক্রেনের শহর বাখমুত থেকে গত মে’তে নিজেদের প্রত্যাহার করে রুশ সামরিক বাহিনীর কাছে অঞ্চলটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেছিল ওয়াগনার যোদ্ধারা।

গত জুনে ওয়াগনার যোদ্ধাদের ব্যর্থ বিদ্রোহের পরে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছিলেন, ক্রেমলিন এই গ্রুপটিকে রাশিয়ান সামরিক বাহিনীতে আরও একীভূত করতে চাইবে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর