বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নাৎসি নেতাকে সম্মান জানানোর জেরে ক্ষমা চাইলেন ট্রুডো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
নাৎসি নেতাকে সম্মান জানানোর জেরে ক্ষমা চাইলেন ট্রুডো


আন্তর্জাতিক ডেস্ক

পার্লামেন্টে ইউক্রেনীয় নাৎসি নেতাকে সম্মান জানানোর জেরে সমালোচনার মুখে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ট্রুডো বলেন, ‘এটি একটি ভুল যা পার্লামেন্ট এবং কানাডাকে গভীরভাবে বিব্রত করেছে।’

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ কমন্সে ভাষণ দেন। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে দেশপ্রেমিক বলে পরিচয় করিয়ে দেন জেলেনস্কি। তাৎক্ষণিক পার্লামেন্টের সদস্যরা দাঁড়িয়ে হাততালি দিয়ে ওই ব্যক্তিকে সম্মান জানান।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আসে। জানা যায়, ইয়ারোস্লাভ হাঙ্কা নামের ৯৮ বছর বয়সী ওই ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি ইউনিটে লড়াই করেছিলেন। তিনি হিটলারের এসএস গ্রুপের গালিসিয়া ডিভিশনের সদস্য ছিলেন। ওই ব্যক্তির পরিচয় সামনে আসার পর থেকে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে।

এর জেরে কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার অ্যান্টনি রোটা পদত্যাগ করেন। মঙ্গলবার স্পিকার রোটা পদত্যাগ করে এ ঘটনার জন্য তিনি একাই দায়ী বলে দায় কাঁধে নেন। এর একদিন পর বুধবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার পক্ষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন।

জাস্টিন ট্রুডো বলেন, তার বড় ভুল হয়েছে। এই ঘটনার জন্য তিনি বিব্রত বোধ করছেন। ট্রুডো জানিয়েছেন, তিনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিয়েভ ও জেনেলস্কির সঙ্গে যোগাযোগ করেছেন ও ক্ষমা চেয়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর