বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নাগোর্নো-কারাবাখ থেকে পালিয়েছে ১ লাখ আর্মেনীয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
নাগোর্নো-কারাবাখ থেকে পালিয়েছে ১ লাখ আর্মেনীয়


আন্তর্জাতিক ডেস্ক

বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখের ছিটমহল থেকে প্রায় সব জাতিগত আর্মেনীয় পালিয়ে গেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) আর্মেনিয়া সরকার জানিয়েছে, এ পর্যন্ত প্রায় এক লাখ জাতিগত আর্মেনীয় ছিটমহল থেকে আর্মেনিয়ায় প্রবেশ করেছে।

কারাবাখে আর্মেনিয়ার ছিটমহলে আজারবাইজানের অভিযানের পর জাতিগত আর্মেনীয়রা নিধনের আশঙ্কা করে। এতে ওই এলাকা ছেড়ে পালিয়ে আর্মেনীয়ার মূল ভূখণ্ডে প্রবেশ করতে থেকে আর্মেনীয়রা। গত সপ্তাহে আজারবাইজান ছিটমহল দখল করে। এর পর থেকে এক সপ্তাহের মধ্যে ছিটমহল আর্মেনীয় শূন্য হয়ে পড়েছে।

তবে আজারবাইজান দাবি করছে, তারা অঞ্চলটিকে পুনরায় মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। তারা ওই অঞ্চলের সকল বাসিন্দাদের সঙ্গে সমান আচরণ করবে। যদিও আজারবাইজানের এমন প্রতিশ্রুতি বিশ্বাস করছেন না আর্মেনীয়রা।

নাগোর্নো-কারাবাখ থেকে পালিয়েছে ১ লাখ আর্মেনীয়

গত সপ্তাহে প্রায় এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় অধ্যুষিত এলাকাটিতে অভিযান চালায় আজারবাইজান। পরে নাগোর্নো-কারাবাখের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতাদের অস্ত্র সমর্পণের ঘোষণার মাধ্যমে এই অভিযান স্থগিত করে বাকু। এর মধ্যে ছিটমহল থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করে আর্মেনীয়রা।

এই অভিযানে আজারবাইজানের ১৯২ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বাকু।

অন্যদিকে কারাবাখ কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজানের অভিযানে ১০ জন বেসামরিক নাগরিকসহ তাদের অন্তত ২০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার শতাধিক।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর