বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর একটি গির্জার ছাদ ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অন্তত ২০ জন।

স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) বিকেলে দেশটির সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজের গির্জায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০০ মানুষ গির্জার ভেতরে ছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু আছে। উদ্ধার কাজ চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ধসে পড়া গির্জার ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ভিতরে আটকে পড়াদের খোঁজ চলছে।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চালাতে স্থানীয়রা বেলচা ও পিক্যাক্স নিয়ে আসছে। এ ছাড়া জরুরি পরিসেবা থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

যদিও মেক্সিকোতে ভূমিকম্পে ভবন ধ্বসের ঘটনা স্বাভাবিক। কিন্তু জাতীয় সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, দেশটিতে কোনো ভূমিকম্প অনুভূত হয়নি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর