বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

২১ অক্টোবর পাকিস্তানে ফিরবেন নওয়াজ, নিশ্চিত করলেন শেহবাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ সময় দেখুন
২১ অক্টোবর পাকিস্তানে ফিরবেন নওয়াজ, নিশ্চিত করলেন শেহবাজ


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বেচ্ছানির্বাসন থেকে আগামী ২১ অক্টোবর দেশে ফিরবেন। তার ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ এই তারিখ নিশ্চিত করেছেন।

শুক্রবার (৬ অক্টোবর) শেহবাজ শরিফ বলেন, দলের আইন বিষয়ক দল নওয়াজ শরিফকে ২১ অক্টোবর দেশে ফেরার জন্য ক্লিয়ারেন্স দিয়েছে। নেওয়াজ শরিফ দেশে ফিরে সংবিধান ও আইনের মুখোমুখি হবেন।

২০১৭ সালে দুর্নীতি এবং আয়ের অসঙ্গতির মামলায় নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের দুর্নীতি দমন আদালত। এর আগে পানামা নথিতে তার নাম আসে। ২০১৯ সালে কারাদণ্ডের মাঝামাঝি তিনি চিকিৎসার জন্য লন্ডন চলে যান। এর পর আর দেশে ফেরেননি। তিনি লন্ডনে স্ব-আরোপিত নির্বাসনে রয়েছেন।

ইমরান খান সরকারের পতনের পর পাকিস্তানের ক্ষমতায় ফিরে পিএমএল-এন। প্রধানমন্ত্রী হন নওয়াজের ভাই শেহবাজ শরীফ। এর পরেই নওয়াজ শরিফের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়।

আগামী জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে জাতীয় নির্বাচনের কথা রয়েছে। বর্তমানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তানের ক্ষমতায় এর মধ্যে নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কারণে দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই গ্রেফতার হতে পারেন নওয়াজ শরিফ।

পাকিস্তানে সর্বাধিক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২১ অক্টোবর নওয়াজ শরিফের দেশে ফেরার ঘোষণা গত মাসেই দেওয়া হয়েছিল। শুক্রবার পিএমএল-এন এর আইনি দলের বরাতে নওয়াজের দেশে ফেরার তারিখ নিশ্চিত করলেন শেহবাজ শরিফ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর