বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭৮ জন। দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। প্রথম ভূকিকম্পের পর আরও তিনবার আফটার শক অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ও ৬ দশমিক ৩।

প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৪ কিলোমিটার গভীরে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন।

বশির আহমেদ নামে এক বাসিন্দা বলেন, ‘আমরা অফিসে ছিলাম। হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে। এরপর থেকে আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি খুব ভয়ংকর ছিল।’

এর আগে, চলতি বছরের জুনে দেশটির পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সে সময় ওই ভুমিকম্পে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর