বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল। রোববার (৮ অক্টোবর) ইসরাইলের মন্ত্রিসভা স্টেট অব ওয়ার বা যুদ্ধাবস্থা ঘোষণা করে।

এর আগে, শনিবার সকালে ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র দল হামাস। ইসরাইলে মুহুর্মুহু রকেট ছুঁড়ে সংগঠনটির যোদ্ধারা। একইসঙ্গে স্থলপথে হামাসের সশস্ত্র সেনারা ইসরাইলের সীমান্ত ভেদ করে প্রবেশ করে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ফিলিস্তিনে বিমান হামালা চালায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, ‘আমরা যুদ্ধে আছি। কোনো অভিযান নয় এটি, স্রেফ যুদ্ধ।’ এসময় তিনি তার দেশের রিজার্ভ সেনাদের যুদ্ধ প্রস্তুতির আদেশ দেন।

এর একদিন পর রোববার ইসরাইলের মৌলিক আইনের ৪০তম ধারা অনুযায়ী যুদ্ধ ঘোষণা করে মন্ত্রিসভা। উল্লেখ্য, ইসরাইলের কোনো লিখিত সংবিধান নেই, তবে দেশটির মৌলিক আইন রয়েছে।

ইসরাইলি সরকারের প্রেস অফিসের একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, হামাসের হামলায় এ পর্যন্ত ৬৫৯ জন ইসরাইলি মারা গেছে। এছাড়া আরও ১০০ জনের বেশি ইসরাইলিকে বন্দি করেছে হামাস। যুদ্ধে আহত হয়েছেন অন্তত ২২০০ ইসরাইলি।

অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর