বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলে হামাসের হামলা শয়তানের কাজ: বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
ইসরাইলে হামাসের হামলা শয়তানের কাজ: বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলাকে ‘শয়তানের কাজ’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংক্ষিপ্ত ভাষণে তিনি হামাসকে ‘রক্ত-পিপাসু’ বলে অভিহিত করেছেন।

জো বাইডেন বলেন, ‘আইসিস-এর (ইসলামিক স্টেট) দ্বারা সংঘটিত নিকৃষ্টতম নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয় হামাসের এই হামলা।’

তিনি জানান, ইসরাইলে হাজারের বেশি বেসামরিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১৪ জন আমেরিকান নাগরিক রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘হামাস ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ায় না। তারা ফিলিস্তিনি জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। দুঃখজনকভাবে ইহুদি জনগণের জন্য, এটি নতুন নয়। গত শতাব্দীর ইহুদি বিদ্বেষের বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে এনেছে এই ঘটনা।’

মার্কিন প্রেসিডেন্ট এই অঞ্চলে ঘটা কিছু ভয়ঙ্কর গল্পের উদাহরণ দিয়ে আবেগঘণ ভাষায় বলেন, ‘বাবা-মায়েরা তাদের সন্তানদের রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে। শিশুদের হত্যা করা হয়েছে, নারীদের ধর্ষণ করা হয়েছে, এবং বিজয়ের ট্রফি হিসেবে তাদের (নারীদের) দিয়ে প্যারেড করানো হয়েছে।’

জো বাইডেন ইসরাইলের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা ইসরাইলের সঙ্গে দাঁড়িয়েছি।’ তিনি জোর দিয়ে বলেন, ‘হামলার জবাব দেওয়ার জন্য ইসরাইলের যা প্রয়োজন তা থাকবে।’

হোয়াইট হাউজ থেকে দেওয়া ভাষণে জো বাইডেন জানান, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। বাইডেন বলেন, ‘আমি তাকে (বেনিয়ামিন নেতানিয়াহুর) বলেছিলাম যে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরাইল যা অনুভব করছে তা অনুভব করে থাকে, তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অপ্রতিরোধ্য।’

তবে বাইডেন জোর দিয়ে বলেন, ‘যে কোনো প্রতিক্রিয়া অবশ্যই আইনের শাসন মেনে চলতে হবে, এটিই ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হামাস জঙ্গিদের থেকে আলাদা করেছে৷ সন্ত্রাসীরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষকে টার্গেট করে, তাদের হত্যা করে। আমরা যুদ্ধের আইন মেনে চলি। এটা গুরুত্বপূর্ণ। তাদের ও আমাদের মধ্যে পার্থক্য আছে।’

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর