বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইউক্রেনকে দেওয়া অস্ত্র হামাসের হাতে, যা বললেন পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
ইউক্রেনকে দেওয়া অস্ত্র হামাসের হাতে, যা বললেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমাদের তরফ থেকে পাঠানো কিছু অস্ত্র ফিলিস্তিনের হামাসের হাতে পড়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ প্রসঙ্গে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সম্ভবত ইউক্রেন ইচ্ছাকৃতভাবে অস্ত্র বিতরণ করেনি, বরং দুর্নীতির কারণে হয়ে থাকতে পারে।

কিরিগিস্তানে সফররত ভ্লাদিমির পুতিন শুক্রবার (১৩ অক্টোবর) সেদেশের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে এমন মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, হামাসের কাছে ইউক্রেন থেকে অস্ত্র সরবরাহ করা হয়েছে বলে আমার সন্দেহ হয়, কিন্তু এতে আমার কোনো সন্দেহ নেই যে, ইউক্রেন থেকে অস্ত্র অন্যত্র গিয়েছে।

তিনি বলেন, আমরা জানি ইউক্রেনে দুর্নীতির মাত্রা অনেক বেশি। যখন অনেকেই কিনতে চায় তখন কালোবাজারের উদ্ভব হয় এবং ইউক্রেনে অনেকেই বিক্রি করতে চায়। তিনি উল্লেখ করেন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে অবশ্যই অস্ত্র বিক্রি করছে ইউক্রেনীয়রা।

পুতিন বলেন, তারা (ইউক্রেন) এমনকি রাশিয়ার কাছেও অস্ত্র বিক্রি করতে পারে। তারা যদি রাশিয়ার কাছে বিক্রি করে তাহলে আমি মোটেও অবাক হব না।

ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পাঠানো অস্ত্র ব্যবহার করে হামাসের যোদ্ধারা ইসরাইলে হামলা চালিয়েছে বলে প্রথম দাবি করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তার দাবি, এ ধরনের সরঞ্জাম ইসরাইলে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।

তবে কিয়েভের সামরিক গোয়েন্দারা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, এসব কথা বলে আন্তর্জাতিক মহলে ইউক্রেনের বদনাম করছে রাশিয়া।

এদিকে, মেদভেদেভের দাবি প্রসঙ্গে ইসরাইল কোনো মন্তব্য করেনি। তারা মেদভেদেভের দাবি নিশ্চিত বা অস্বীকার করেনি। তবে ইসরাইলে হামলার পেছনে রাশিয়া জড়িত থাকতে পারে বলে ইউক্রেনের এক অভিযোগকে ইসরাইল ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর