বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় এক হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
গাজায় এক হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে


আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ধ্বংসস্তূপের নিচে এক হাজারের বেশি মানুষ। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দল জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। আরও অনেককে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে নয় হাজার ৬০০ জন আহত হয়েছে।

বিমান হামলার ২৪ ঘণ্টা পরও অনেক ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করা যায়নি।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, গাজায় তাদের ত্রাণ কর্মসূচির ১৪জন নিহত হয়েছে। ইসরাইলি বোমা হামলার পর উত্তর গাজার অন্তত চারটি হাসপাতালে কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় আরও ২১টি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর