বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় প্রতিদিন ৪০০ শিশু নিহত বা আহত হচ্ছে: ইউনিসেফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
গাজায় প্রতিদিন ৪০০ শিশু নিহত বা আহত হচ্ছে: ইউনিসেফ


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন ৪০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। হামাস ও ইসরাইলের মধ্যে চলা যুদ্ধে এখন পর্যন্ত ২ হাজার ৩৬০ জন শিশু নিহত হয়েছে। আর আহত হয়েছে ৫ হাজার ৩৬৪ জন। খবর বিবিসি।

হামাস-ইসরাইল যুদ্ধে গত ১৮ দিনে নিহত শিশুদের সংখ্যার তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিকভাবে শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ইউনিসেফ। সেখানেই এমন চিত্র উঠে এসেছে।

ইউনিসেফ’র মধ্যপ্রাচ্যের পরিচালক অ্যাডেল খোদর বলেন, চলমান ইসরাইলি হামলায় গাজায় ২ হাজার ৩৬০ জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ হাজার ৩৬৪ জন। প্রতিদিন প্রায় ৪০০ ফিলিস্তিনি শিশু মারা যায় বা আহত হয়।

তিনি আরও বলেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সবার বিবেকের উপর কলঙ্ক। শিশুদের এমন মৃত্যু ও আহতের হার বিস্ময়কর।’

অ্যাডেল খোদর বলেন, ‘শিশুদের হত্যা ও পঙ্গু করা, শিশুদের অপহরণ করা, হাসপাতাল ও স্কুলে হামলা চালানো— মানবিকতাকে অস্বীকার করে শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘন।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর