বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলি বোমায় নিহত ৭ হাজার লোকের তালিকা দিলো হামাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
ইসরাইলি বোমায় নিহত ৭ হাজার লোকের তালিকা দিলো হামাস


আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরাইলি বোমা হামলায় নিহত সাত হাজার লোকের নামের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করার পর হামাস গতকাল বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে।

হামাস জানায়, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালানোর কারণে গাজায় প্রতিশোধমূলক যে পাল্টা অভিযান শুরু করে ইসরাইল তাতে এই পর্যন্ত সাত হাজার ২৮ জন প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৫শ’ লোক নিহত হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার ৭৪৭ জনের তালিকা প্রকাশ করেছে। তালিকায় নিহত প্রত্যকের লিঙ্গ, বয়স এবং পরিচিতি কার্ড নম্বর তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, তারা এখন পর্যন্ত ২৮১ জনের পরিচয় শনাক্ত করতে পারেনি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত সংখ্যা নিয়ে নির্লজ্জভাবে সন্দেহ প্রকাশ করেছে।

গত বুধবার হামাসের ঘোষিত নিহতের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘এতো লোক মারা যায়নি।’

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর