বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় স্থল অভিযানে ইসরাইলের ১১ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
গাজায় স্থল অভিযানে ইসরাইলের ১১ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এই সংঘর্ষে ৯ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এতে করে স্থল অভিযান এখন পর্যন্ত ১১ জন ইসরাইলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেল। খবর দ্য টাইমস অব ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানায়। নিহত সেনারা হলেন- লেফটেন্যান্ট এরিয়েল রেইচ (২৪), কর্পোরাল আসিফ লুগার (২১), সার্জেন্ট আদি দানান, স্টাফ সার্জেন্ট হালেল সলোমন (২০), স্টাফ সার্জেন্ট এরেজ মিশলোভস্কি (২০), স্টাফ সার্জেন্ট আদি লিওন (২০), কর্পোরাল ইডো ওভাদিয়া (১৯), কর্পোরাল লিওর সিমিনোভিচ (১৯) এবং স্টাফ সার্জেন্ট রোই দাউই (২০)।

হামাসের ছোড়া একটি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র আইডিএফ’র সাঁজোয়া যানে আঘাত করলে গিভাতি ব্রিগেডের এই সেনারা নিহত হন। এ ঘটনায় আরও চারজন সেনা আহত হয়েছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) আইডিএফ জানিয়েছিল, গাজা উপত্যকায় পৃথক সংঘর্ষের সময় গিভাতি ব্রিগেডের দুইজন সেনা নিহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর