বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

২+২ সংলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৩২ সময় দেখুন
২+২ সংলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্দো-মার্কিন ২+ ২ সংলাপে বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে। সংলাপ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিনয় মোহন কোয়াত্রা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চল নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে আমরা খুবই পরিষ্কারভাবে আমাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি। আমরা তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য করি না। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে কথা উঠলে আমরা বলব, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভিশনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

বিনয় মোহন কোয়াত্রা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অবস্থা নিয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।

শুক্রবার দিল্লিতে বার্ষিক ২+২ সংলাপ অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের এই সংলাপে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর