বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। গাজা শহরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

গাজায় যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। ইসরাইলি সামরিক বাহিনী গাজা শহরের আরও অভ্যন্তরে প্রবেশ করায় হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজা থেকে পালিয়ে যাচ্ছে। দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়া বাসিন্দারাও নিরাপদ নন। দক্ষিণেও মিসাইল হামলা চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা শহরের প্রধান হাসপাতাল এবং আশেপাশে শুক্রবার রাতে অন্তত একটি মিসাইল আঘাত হানে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২০টিই অচল হয়ে পড়েছে। এর মধ্যে একটি শিশু হাসপাতালও রয়েছে। হাসপাতালটিতে ইসরাইলি মিসাইল হামলার পর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ২৩ লাখ জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের হামাস। ওই হামলায় ১৪০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া আরও দুই শতাধিক ইসরাইলিকে জিম্মি করে হামাস। জবাবে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গাজা শহর থেকে হামাসকে নিশ্চিহ্ন করে দিতে লাগাতার হামলা চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। এর ফলে গাজায় চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে। লাখো মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তাও গাজায় পাঠানো যাচ্ছে না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর