বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ‘জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়’ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ২৭ টন মানবিক সহায়তার আরেকটি চালান সরবরাহ করেছে। মন্ত্রণালয়ের প্রেস দফতর এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের একটি বিমান মাখাচকালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘এল আরিশ বিমানবন্দরে’ পৌঁছেছে। মিশরের এই বিমানবন্দরটি গাজার সবচেয়ে নিকটবর্তী।

রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানিয়েছে, কার্গো বিমানে জেনারেটর, জামাকাপড়, ব্যান্ডেজ সামগ্রী, শিশু খাদ্যসামগ্রী রয়েছে যার মোট ওজন প্রায় ২৭ টন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের নির্দেশে এসব সামগ্রী গাজায় পাঠানো হয়েছে।

‘জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়’ জানায়, এখন পর্যন্ত গাজায় ১৯০ টন ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর