বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ঢাকায় বিএনপির সমাবেশে সহায়তা করেছেন পিটার হাস—অভিযোগ রাশিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
ঢাকায় বিএনপির সমাবেশে সহায়তা করেছেন পিটার হাস—অভিযোগ রাশিয়ার


সারাবাংলা ডেস্ক

ঢাকা: গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সরকারবিরোধী সমাবেশে সহায়তা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার। ওই সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে তিনি বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পিটার হাসের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।

বুধবার মস্কোতে এক ব্রিফিংয়ে মারিয়া জাখারোভা বলেন, অক্টোবরের শেষে, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে স্থানীয় বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এই ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয়।

স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করার আড়ালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ আয়োজন করে বিএনপি। পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশটি বানচাল হয়ে যায়।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, সমাবেশের সময় সরকার ঢাকার রাস্তা ও প্রবেশপথ বন্ধ করবে কি না। তবে মার্কিন দূতাবাস স্বরাষ্ট্রমন্ত্রীর এ দাবি পরে প্রত্যাখ্যান করে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর