আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইল এবং হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাময়িক যুদ্ধবিরতি সফল হলে দুই পক্ষ বন্দি ও জিম্মি বিনিময় করবে। গাজায় ত্রাণ পাঠানোর পথও সুগম হবে।
অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে ৫০ জন ইসরাইলি জিম্মির মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালিয়ে তাদের জিম্মি করেছিল হামাস। ওই হামলায় প্রায় ২৪০ জন ইসরাইলিকে জিম্মি করেছিল হামাস।
শুক্রবার বিবিসির প্রতিবেদক গাজায় সীমান্ত থেকে বলেন, আমরা আজ বিকেল চারটায় প্রথম দফায় ১৩ জন জিম্মি মুক্ত হবে বলে আশা করছি। বিনিময়ে, ইসরাইল বলেছে, তারা তাদের কারাগারে আটক দেড়শ ফিলিস্তিনি নারী ও কিশোর-কিশোরীকে মুক্তি দেবে।
চুক্তির অধীনে ছিটমহলে আরও প্রয়োজনীয় সহায়তার প্রদানের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। যুদ্ধবিরতি গাজা উপত্যকার ২২ লাখ ফিলিস্তিনিদের জন্য কিছুটা স্বস্তি আনবে।
বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, যুদ্ধবিরতির আগে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমি গাজার সীমান্তের কাছে আমার সহকর্মী আনা ফস্টারের ফোনে মর্টার ফায়ারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম।
যুদ্ধবিরতির আওতায় অবরুদ্ধ গাজায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে চিকিৎসা ও জ্বালানিসহ যেসব অনুদান গাজায় পাঠানো হবে তা যেনো নির্বিঘ্নে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে হামাস। একইসঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন গাজায় কাউকে গ্রেফতার করতে পারবে না ইসরাইলি সেনারা।
বুধবার (২২ নভেম্বর) গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল।
সারাবাংলা/আইই