বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরাইলি হামলা, নিহত ১০৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরাইলি হামলা, নিহত ১০৯


আন্তর্জাতিক ডেস্ক

সাত দিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার (১ ডিসেম্বর) গাজায় ইসরাইলি হামলায় ১০৯ ফিলিস্তিনির নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকশ। শুক্রবার ভোর থেকে গাজায় বোমা হামলা শুরু করে ইসরাইল।

আল জাজিরায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরাইলি সেনারা ব্যাপক বোমা হামলার ফলে আকাশে ধোঁয়া উড়ছে।

খান ইউনিসে বর্তমানে কয়েক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাদের বেশিরভাগই ইসরাইলি কর্তৃপক্ষের নির্দেশে উত্তর গাজা থেকে পালিয়ে এখানে এসেছিলেন।

খান ইউনিসে হামলার আগে ইসরাইলি সেনাবাহিনী শহরে বিমান থেকে লিফলেট ছুঁড়ে। এতে ফিলিস্তিনিদের আরও দক্ষিণে রাফা অঞ্চলে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে শুক্রবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে হামাস। তবে হামাসের ছুঁড়া রকেট ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১৪০০ ইসরাইলি নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় আরও অন্তত ২৪০ ইসরাইলি। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গাজা উপত্যকায় প্রায় দুই মাস ইসরাইলি হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত সপ্তায় দুই পক্ষ বন্দি ও জিম্মি বিনিময়ের জন্য প্রথমে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে আরও দুই দফায় তিন দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণ মাত্রায় গাজায় হামলা শুরু করেছে ইসরাইল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর