বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গাছের সঙ্গে একটি যাত্রীবাহী ডাবল-ডেকার বাসের ধাক্কা লেগে ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩২ জন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারাচুপ খিরি খানে এ ঘটনা ঘটে। বাসটি ব্যাংকক থেকে সুদূর দক্ষিণে যাচ্ছিল।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় মিডিয়া থাইপিবিএসের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ দুই ভাগ হয়ে গেছে।

বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পুলিশ।

এএফপি নিউজ এজেন্সিকে পুলিশ জানিয়েছে, চালক পর্যাপ্ত না ঘুমানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া যাত্রীদের মধ্যে কোনো বিদেশি পর্যটক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর