বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বাইডেনের অভিসংশনের তদন্ত কংগ্রেসে অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
বাইডেনের অভিসংশনের তদন্ত কংগ্রেসে অনুমোদন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তের পক্ষে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে দেশটির মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। খবর বিবিসি।

গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রিপাবলিকান আইনপ্রণেতারা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে তদন্তকারীদের প্রমাণ সংগ্রহ করতে এবং আইনি বিষয়গুলো প্রয়োগ করার আরও ক্ষমতা দেবে বলে জানান আইনপ্রণেতারা।

বাইডেনের ভাইস-প্রেসিডেন্টের মেয়াদে ঘুষ ও দুর্নীতির অভিযোগ করেছেন তিনজন রিপাবলিকান নেতৃত্বে গঠিত এই কমিটি। তবে এ অভিযোগের বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেননি। বিডেন বলেছেন, বিরোধীরা ‘মিথ্যা দিয়ে আমাকে আক্রমণ করছে।’

বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের (৫৩) বিদেশি ব্যবসায়িক লেনদেন থেকে অসাধু উপায়ে লাভবান হয়েছেন কি না, তা তদন্ত করছে। তিন মাস আগে রিপাবলিকানরা অনানুষ্ঠানিকভাবে এ তদন্ত শুরু করেছিল।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস হলো কংগ্রেসের নিম্ন কক্ষ, যা মাত্র আট সিটের ব্যবধানে নিয়ন্ত্রণ করেন রিপাবলিকানরা। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২২১ সদস্য এই প্রস্তাবের পক্ষে ও ২১২ জন বিপক্ষে তাদের রায় দেন।

তদন্তের অনুমোদনের পক্ষে ভোট দেওয়ার অর্থ প্রেসিডেন্ট বাইডেনকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়া নয়। তবে এটি সম্ভাব্যতা অভিশংসনের চেষ্টাকে অগ্রসর করেছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর