বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কুয়েতের আমির মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
কুয়েতের আমির মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কুয়েতের আমিরি সভার মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল সাবাহ এক ঘোষণায় মৃত্যুর খবর জানিয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, খুব দুঃখ ও বেদনার সঙ্গে আমরা–কুয়েতের জনগণ, আরব এবং ইসলামিক দেশগুলোর জনগণ এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ জনগণরা– প্রয়াত মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে শোক জানাচ্ছি। তিনি তার প্রভুর কাছে চলে গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে ৯১ বছর বয়সে তার সৎ বড় ভাই তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে মারা যান। এর পর ওই বছরের সেপ্টম্বরে শেখ নওয়াফ শপথ গ্রহণ করেন। শেখ নওয়াফ ক্ষমতা গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের উচ্চ পদে ছিলেন।

শেখ নওয়াফের মৃত্যুতে কুয়েতের ডেপুটি শাসক এবং তার সৎ ভাই শেখ মেশাল আল আহমাদ আল জাবের পরবর্তী আমিরের দায়িত্ব নিতে পারেন বলে মনে করা হচ্ছে। শেখ মেশালের বয়স এখন ৮৩ বছর।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর