বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে মামলা


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনের গাজায় টানা বোমাবর্ষণে ২১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের অপরাধে এই মামলা করেছে দেশটি। খবর আলজাজিরা।

গতকাল শুক্রবার আদালতে এ বিষয়ে একটি আবেদন করে দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ আখ্যায়িত করে বলেছে, ‘তারা (ইসরাইল) ফিলিস্তিনি জাতীয়, জাতিগত এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে করেছে।’

আবেদনে বলা হয়েছে, ‘গাজায় কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, ফিলিস্তিনিদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা এবং তাদের শারীরিক ক্ষতকে বেঁচে থাকার শর্ত হিসেবে আরোপ করা হয়েছে।’

ফিলিস্তিনের গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের নীতিকে নিজ দেশের জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। যা ১৯৯৪ সালে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসন দ্বারা আরোপ করা হয়েছিল।

আইসিজে’কে আন্তার্জাতিক আদালতও বলা হয়। এটি একটি জাতিসংঘের দেওয়ানি আদালত। যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে। জাতিসংঘের সদস্য হিসাবে, দক্ষিণ আফ্রিকা এবং ইসরাইল উভয়ই আদালতের কাছে দায়বদ্ধ।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর