বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ব্রাজিলে বাস ও ট্রাকের সংঘর্ষ: নিহত ২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
ব্রাজিলে বাস ও ট্রাকের সংঘর্ষ: নিহত ২৫


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন।

সোমবার (৮ জানুয়ারি) বাহিয়া প্রদেশের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই ঘটনা ঘটে।

এএফপির প্রতিবেদনে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার গাভিয়াও পৌরসভার কাছে একটি ট্রাকের সঙ্গে উপকূলীয় অঞ্চলে আসা পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৫ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে স্থানীয় পুলিশ।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর