বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইন্ডিয়া জোটের নেতা হলেন মল্লিকার্জুন খার্গে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
ইন্ডিয়া জোটের নেতা হলেন মল্লিকার্জুন খার্গে


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’র চেয়ারপারসন হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে মনোনীত করা হয়েছে। কয়েক মাস ধরে চলা তর্ক-বিতর্কের পর নেতা হিসেবে খার্গেকে বেছে নিয়েছে জোটটি। শনিবার (১৩ জানুয়ারি) ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতাদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্ডিয়া হলো ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ হলো কংগ্রেসসহ বিরোধী দলগুলোর একটি ব্লক। দলগুলো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) বিরুদ্ধে নির্বাচনে লড়াই করতে এই জোট গঠন করেছে।

গত কয়েকদিন ধরে আলোচনা ছিল, ইন্ডিয়া জোটের আহ্বায়ক হবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে ভারতের সংবাদ মাধ্যমগুলোর খবরে দাবি করা হচ্ছে, শনিবারের ভার্চুয়াল বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের এই পদে বসতে অস্বীকার করেন। তাকে কয়েকজন জোট শরিকের তরফ থেকে কনভেনর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে নীতিশ কুমার এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

পরে সর্বসম্মতিক্রমে মল্লিকার্জুন খার্গকে নেতা মনোনীত করা হয়। এখন ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগির বিষয়টি মীমাংসা করার পালা ইন্ডিয়া জোটের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর