বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বড় যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ব্রিটিশ সেনাপ্রধানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১২২ সময় দেখুন
বড় যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ব্রিটিশ সেনাপ্রধানের


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পরিস্থিতিকে ১৯১৪ ও ১৯৩৭ সালের সংকটের সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ সেনাপ্রধান স্যার প্যাট্রিক স্যান্ডার্স। ব্রিটিশ সেনাপ্রধান যুক্তরাজ্যের নাগরিকদের ২০ শতকের সংঘাতের আকারে একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছেন। তিনি নাগরিকদের একত্রিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

লন্ডনে আন্তর্জাতিক সাঁজোয়া যান প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আসন্ন সংকটের ইঙ্গিত। অনেক দেরি হওয়ার আগেই পূর্ববর্তী যুদ্ধের শিক্ষা অবশ্যই স্মরণ করতে হবে।

তিনি বলেন, আমাদের পূর্বসূরিরা ১৯১৪ সালে তথাকথিত জুলাই সংকটের প্রভাব উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন। তারা সে সময় ভয়াবহ যুদ্ধে হোঁচট খেয়েছিলেন। আমরা আজ একই ভুল করতে পারি না। ইউক্রেন সত্যিই গুরুত্বপূর্ণ।

আগামী বছরগুলোতে সংঘাতের সম্ভাব্য মাত্রা বৃদ্ধির বিষয়টিকে অবমূল্যায়ন করা উচিত নয় বলে সতর্ক করেন জেনারেল স্যান্ডার্স।

তিনি বলেন, এই যুদ্ধটি নিছক ডনবাসের ভূমি নিয়ে নয় বা রাশিয়ান সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে নয়, এটি রাজনৈতিক, মনস্তাত্ত্বিক এবং প্রতীকীভাবে আমাদের সিস্টেম এবং জীবনধারাকে পরাজিত করার জন্য হচ্ছে।

জেনারেল ব্রিটিশ সেনাবাহিনীর আকার প্রায় দ্বিগুণ করারও আহ্বান জানান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর