বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মস্কোতে ড্রোন হামলা, রাশিয়াজুড়ে ৪০টি ভূপাতিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯৯ সময় দেখুন


রাশিয়ার রাজধানী মস্কোতে হামলার সময় অন্তত চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর প্রকাশ করেছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার দিবাগত রাতে সীমান্তবর্তী রুশ শহরগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাতে অন্তত ৩৫টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) ভোরে টেলিগ্রাম অ্যাপে বলেন, মস্কোর ডোমোদেডোভো জেলায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। এই এলাকায় দুটি ড্রোন ভূপাতিত করেছে। আরও দুটি ড্রোন আমরা রামেনস্কি এবং স্টুপিনো জেলায় ধ্বংস করেছি।

ড্রোন হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। ধ্বংসাবশেষ যে এলাকায় পড়েছিল সেখানে কেউ হতাহত হয়নি।

রাশিয়ায় প্রসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বেলগোরোদ অঞ্চলসহ সীমান্তবর্তী শহরে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। মস্কোও ড্রোন হামলার লক্ষ্যের বাইরে নয়। ক্রেমলিন অভিযোগ করে বলেছে, রাশিয়ার নির্বাচন বানচাল করতেই ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছে।

The post মস্কোতে ড্রোন হামলা, রাশিয়াজুড়ে ৪০টি ভূপাতিত appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর