সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

আগ্রহের শীর্ষে মেঘনা লাইফ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
আগ্রহের শীর্ষে মেঘনা লাইফ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর ১৭৭টির বা ৪৭.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৩.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিকের ৯.৯৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.৯৬ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৮.৯০ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৮.৭৪ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৮.৭৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৬০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৪২ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.২৪ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.১০ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর