বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ইসলামপুরে বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করলেন ধর্মপ্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
ইসলামপুরে বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করলেন ধর্মপ্রতিমন্ত্রী

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধায় সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এম.পি মহোদায়

রবিবার ( ২৯ আগষ্ট) শিক্ষা প্রকেশলী অধিদপ্তরের আওতায় নবনির্মিত এ ভবনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উচ্চ সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ডিহিদার স্বাধীনের সভাপতিত্বে সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এম.পি

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার সকল স্কুল কলেজ ও মাদ্রাসায় ভবনে বেশ কয়েকটি বরাদ্দ দিয়েছি। শিক্ষা অবকাঠামোর কোন সমস্যা থাকবেনা, আপনাদের কথা দিতে হবে আপনারা শিক্ষার গুনগত মান নিশ্চিত করবেন । আমি সিরাজাবাদ সুশীল সমাজের প্রতি আহবান রাখছি আপনারা উদ্যোগ নিন কিভাবে আমরা ইসলামপুরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারি, আমিও থাকবও আপনাদের পাশে। আমি চাই ইসলামপুর শিক্ষার আলোতে আলোকিত হোক। তিনি আরো বলেন, শিক্ষা ও যোগাযোগে পরিবর্তন আনতে কাজ করছি, আপনারা আমাকে সহযোগিতা করুন।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ চার্লেজ চৌধুরী ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাই চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার, সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক খান প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর