সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

একমি পেস্টিসাইডের এজিএমের তারিখ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ সময় দেখুন
একমি পেস্টিসাইডের এজিএমের তারিখ ঘোষণা – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত একমি পেস্টিসাইড লিমিটেড কর্তৃপক্ষ বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ জানিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৬তম এজিএম আগামি ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। হাইব্রিড সিস্টেমের মাধ্যমে কোম্পানির রেজিস্টার অফিস দয়ারামপুর , তারাকান্দা, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর, ২০২৫।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৫ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (১.১৪) টাকা যা ২০২৪ সালে হয়েছিল (.৭৪) টাকা, ২০২৩ সাল আয় ছিল .৯৬ টাকা ও ২০২২ সালে ছিল ১.৫১ টাকা ও ২০২১ সালে ছিল ২.১২ টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৩৫ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৩ কোটি ৫০ লাখ।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩১.৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৯.৪৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫০.৮৮ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১১ টাকা থেকে ১৮.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৫.৭ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৫.৯ টাকা। ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর