বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত


ইউনাইটেড নিউজ ডেস্ক:: স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেইসাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে ।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে স্থল নিন্মচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চল ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এলাকায় স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাব বিরাজমান থাকায় দেশের সমুদ্রবন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকায় জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সেইসাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

স্থল নিন্মচাপের প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোন কোন জায়গায় অতিভারি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি মংলা ২৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফেণী ১৯৫,  চট্টগামে ১৪০, কুতুবদিয়া ১১৪, সাতক্ষীরায় ১৩৬, খেপুপাড়ায় ৮৩, পটুয়াখালীতে ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে স্থল নিন্মচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চল ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এলাকায় স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ূচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত
উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সন্দ্বীপ, কুতুবদিয়া ও টেকনাফে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ সন্ধ্যা ৬ ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।আজকের সর্বনিন্ন তাপমাত্রা সীতাকুন্ড, কুতুবদিয়া ও টেকনাফে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫ টা ২৭ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে স্থল নিন্নচাপে পরিনত হয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চল ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, স্থল ন্নিচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর