বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

জুলহাজ-তনয় হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
জুলহাজ-তনয় হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে হত্যার দায়ে ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে আদালত দুজনকে খালাস দিয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেজর (বরখাস্ত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল জিয়া, আকরাম হোসেন, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে খালাস পাওয়া দুজন হলেন সাব্বিরুল হক চৌধুরী ও মওলানা জুনায়েদ আহম্মেদ।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলায় কারাগারে থাকা চার আসামিকে আদালতে নিয়ে আসা হয়। ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম ছারোয়ার খান জাকির এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ আগস্ট যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

আলোচিত এ হত্যাকাণ্ডের তিন বছর পর ২০১৯ সালের ১২ মে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতা জিয়াসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল। পরবর্তীকালে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিচারের জন্য মামলাটি ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেকসার্কাস রোডের একটি বাড়িতে ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা করেন।

জুলহাজ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জুলহাজের সঙ্গে নিহত তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশুসংগঠন পিপলস থিয়েটারে জড়িত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর